Skip to main content

কালুখালী টাইমস

চট্টগ্রাম বন্দরে দুই কনটেইনার ‘গায়েব’, দেড় কোটি টাকার কাপড়ের হদিস নেই

চট্টগ্রাম বন্দরে নিলামে বিক্রি হওয়া দুই কনটেইনার কাপড়ের আর কোনো হদিস মিলছে না। প্রায় দেড় কোটি টাকার পণ্য হারিয়ে যাওয়ায় ভুক্তভোগী ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা কাস্টমস নিলামে ৮৫ লাখ টাকায় প্রায় ২৭ টন ফেব্রিক্স কিনেন। পরে শুল্ক, দাম এবং বন্দরের চার্জসহ মোট ১ কোটি ৭ লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু ২৬ ফেব্রুয়ারি ট্রাক নিয়ে পণ্য নিতে গেলে কর্তৃপক্ষ জানায়—কনটেইনারই নেই। এ ঘটনায় ছয় মাস পেরিয়ে গেলেও পণ্যের হদিস পাওয়া যায়নি।

সেলিম রেজা অভিযোগ করে বলেন, “আমরা কমিশনার বরাবর তিনবার চিঠি দিয়েছি। আমাদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। আর্থিক ক্ষতি হয়েছে এক কোটি টাকার বেশি। কিন্তু এখনো কোনো সমাধান মেলেনি।”

সম্প্রতি ৪২ লাখ টাকার কাপড়সহ আরেকটি কনটেইনারও নিখোঁজ হয়। সবমিলিয়ে প্রায় দেড় কোটি টাকার দুই কনটেইনারের মধ্যে একটি ছয় মাস ধরে, আরেকটি প্রায় এক মাস ধরে নিখোঁজ। বিডারদের প্রশ্ন—যদি কনটেইনারই না থাকে তবে কেন শুল্ক ও চার্জ নিয়ে ডেলিভারি অর্ডার দেওয়া হলো?

বিডার মো. ইয়াকুব ক্ষোভ প্রকাশ করে বলেন, “বন্দরের ভেতর আর্মি, নৌবাহিনী ও সিকিউরিটি থাকা সত্ত্বেও কনটেইনার বাইরে কিভাবে গেল? বাইরে হলে চুরি হতো বুঝতাম, কিন্তু বন্দরের ভেতর থেকে এমনভাবে নিখোঁজ হওয়া অবিশ্বাস্য।”

চট্টগ্রাম কাস্টম হাউসের সহ-কমিশনার মো. সাকিব হোসেন জানান, বন্দরে খোঁজ নেওয়া হবে, পণ্য না পাওয়া গেলে রিফান্ড প্রক্রিয়া শুরু করা হবে।

অন্যদিকে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, “বন্দরে প্রতিদিন প্রায় ৪৮ থেকে ৪৯ হাজার কনটেইনার থাকে। হ্যান্ডলিংয়ের সময় কোনো কনটেইনার অন্যত্র সরে যেতে পারে। খোঁজা হচ্ছে, মিসিং হওয়ার সুযোগ নেই।”

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর