কালুখালী টাইমস

টাইফয়েড টিকার জন্য এখন ফোন থেকেই অনলাইন রেজিস্ট্রেশন!

১২ অক্টোবর থেকে সারাদেশে শুরু হচ্ছে শিশু-কিশোরদের টাইফয়েড টিকাদান কর্মসূচি
👉 ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোর বিনামূল্যে এই টিকা পাবে।
👉 এক ডোজের ইনজেকটেবল এ টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।

✅ এখন অভিভাবকরা ঘরে বসেই স্মার্টফোন ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে পারবেন।
👉 ওয়েবসাইট: https://vaxepi.gov.bd/registration/tcv


📲 রেজিস্ট্রেশন করার ধাপসমূহ

🔹 প্রথম ধাপ:

  1. ওয়েবসাইটে প্রবেশ করে শিশুর জন্মতারিখ লিখুন

  2. জন্ম নিবন্ধন নম্বর (১৭ অংক) দিন

  3. শিশুর লিঙ্গ নির্বাচন করুন

  4. ক্যাপচা পূরণ করে পরবর্তী ধাপে যান

  5. এরপর অভিভাবকের মোবাইল নম্বর, ইমেইল (ঐচ্ছিক) ও ঠিকানা দিন

  6. মোবাইলে আসা OTP কোড দিয়ে প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করুন

🔹 দ্বিতীয় ধাপ:

  1. ভ্যাকসিন অপশনে টাইফয়েড টিকা নির্বাচন করুন

  2. স্কুলে পড়াশোনা করে কি না তা নির্বাচন করুন

  3. নিবন্ধন শেষ হলে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে প্রিন্ট করুন


📆 কর্মসূচির সময়সূচি:

  • প্রথম ১০ দিন: স্কুলে ক্যাম্পের মাধ্যমে টিকা দেয়া হবে

  • পরের ৮ দিন: টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে

👉 টিকা গ্রহণের সময় ভ্যাকসিন কার্ড সঙ্গে নিতে হবে

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও