কালুখালী টাইমস

‘১% মিডিলম্যান, ৫% মিনিস্ট্রির’—অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার প্রেস সেক্রেটারির অডিও ফাঁস

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলমকে ঘিরে টেন্ডারবাজির অভিযোগ উঠেছে। এ বিষয়ে একটি অডিও ক্লিপ ফাঁস করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বুধবার (২০ আগস্ট) রাতে নিজের ফেসবুকে অডিওটি প্রকাশ করেন জাওয়াদ নির্ঝর। তিনি দাবি করেন, কথোপকথনটি মাহফুজ আলমের, যেখানে টেন্ডারের কমিশন ভাগাভাগি নিয়ে আলোচনা শোনা যায়।

অডিওতে একজনকে ৩% কমিশনের প্রস্তাব দিতে শোনা যায়। জবাবে মাহফুজ আলম বলেন, “কাজ কনফার্ম করলে ৩% হবে। তবে কিছু কাজ আমি ৬%-এ করেছি। এর মধ্যে ১% মিডিলম্যান, ৫% মিনিস্ট্রির জন্য—এগুলো ফিক্সড।”

কথোপকথনে আরও শোনা যায়, তিনি কাজের প্রসেস ব্যাখ্যা করে বলেন, “অ্যাডভাইজর সাইন করবেন, ৫০% টাকা দেওয়া হবে, সিসিজিবি পাস হলে বাকি ৫০% দেওয়া হবে।” একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ হলে ফাইল আটকে রাখার হুমকিও দেন।

সাংবাদিক জাওয়াদ নির্ঝর জানান, মাহফুজ আলমের কললিস্ট (সিডিআর) বিশ্লেষণ করতে গিয়ে বিষয়টি সামনে আসে। এর আগেও তার বিভিন্ন ‘ধান্দাবাজির’ অডিও প্রকাশিত হয়েছে বলে দাবি করেন তিনি।

অডিও ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন, আবার কেউ বলেছেন—যদি এটি সত্যি হয়, তবে এটি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহির জন্য বড় চ্যালেঞ্জ। এক মন্তব্যে লেখা হয়, “এটা শুধু একজন ব্যক্তির দুর্নীতি নয়, বরং পুরো প্রশাসনিক ব্যবস্থার প্রতিফলন।”

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)