কালুখালী টাইমস

বুড়িগঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারী-পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে হাত বাঁধা অবস্থায় এক নারী ও এক পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট এলাকায় মরদেহ দুটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

নিহত পুরুষের বয়স আনুমানিক ৪০ বছর এবং নারীর বয়স প্রায় ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। পুরুষটির পরনে ছিল লাল চেক শার্ট ও ট্রাউজার, আর নারীর গায়ে ছিল লাল সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি।

বরিশুর ফাঁড়ির নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, উদ্ধারকালে দেখা যায় পুরুষের হাতের সঙ্গে নারীর একটি হাত বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের মৃত্যু দুই থেকে তিন দিন আগে হয়েছে। মরদেহ ফুলে যাওয়ায় পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরিচয় শনাক্তের জন্য ফরেনসিক টিমকে জানানো হয়েছে। সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)