কালুখালী টাইমস

জুলাই অভ্যুত্থানের তরুণদের স্পিরিট কাজে লাগিয়ে দেশ গড়তে হবে

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, চব্বিশের জুলাই আন্দোলনে তরুণদের যে গতি ও স্পিরিট দেখা গেছে, সেই শক্তিকেই কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নিরাপদ অ্যালায়েন্সের কাউন্সেলিং ও সাইবার ইউনিট আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শারমীন এস মুরশিদ বলেন, “আমরা দেখেছি, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে কিশোর ও তরুণরা কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের অদম্য স্পিরিট ও উদ্যমের কারণেই আন্দোলন সফল হয়েছিল। তরুণদের মধ্যে কোনো অলসতা নেই, আছে শুধু স্পৃহা ও এনার্জি।”

তিনি আরও বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে যেসব তরুণ আত্মত্যাগ করেছেন, তাদের স্মৃতি দেশবাসী চিরদিন মনে রাখবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে চায়। এ ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করবে।

তরুণদের প্রতি আস্থা প্রকাশ করে উপদেষ্টা বলেন, “তরুণদের ভেতরে যে এনার্জি ও মেধা আছে, সেটি ব্যবহার করতে পারলে জাতি আরও শক্তিশালী হবে। তারা কোনো কাজে পিছপা হয় না। তাই তাদের প্রযুক্তিগত দক্ষতায় প্রশিক্ষিত করে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “তরুণদের সম্পৃক্ত করে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে পারলে নারী ও শিশু নির্যাতন অনেকটা কমে আসবে।”

এ ছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ইমদাদ-উল-বারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ এবং ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টারের প্রধান ইসমত জাহানসহ সংশ্লিষ্টরা।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও