কালুখালী টাইমস

এশিয়া সফরে আসছে ব্রাজিল, ২ ম্যাচের সূচি চূড়ান্ত

সেপ্টেম্বরে শেষ দুই রাউন্ডের ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব। এই দুই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে চিলি (৫ সেপ্টেম্বর) ও বলিভিয়ার (১০ সেপ্টেম্বর)। এর পর ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিকে আরও পরিপূর্ণ করতে কার্লো আনচেলত্তির শিষ্যরা অন্তত ছয়টি প্রীতি ম্যাচ খেলবে। যার সূচনা হবে এশিয়া সফর দিয়ে।

আজ (মঙ্গলবার) জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেই প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এর আগে গ্লোবো সংবাদমাধ্যম সম্ভাব্য সূচি প্রকাশ করেছিল, সেটিই মিলে গেল আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে। সিবিএফের বরাতে জানা গেছে, ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল।

একই ধাঁচে ২০২২ কাতার বিশ্বকাপের আগেও এশিয়া সফরে গিয়েছিল সেলেসাওরা। সেবার তিতের অধীনে সিউলে দক্ষিণ কোরিয়াকে ৫-১ এবং টোকিওতে জাপানকে ১-০ গোলে হারায় ব্রাজিল। তারও আগে, ২০১৮ বিশ্বকাপের আগে ২০১৭ সালের নভেম্বরে ফ্রান্সের লিলে স্টেডিয়ামে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-১ ব্যবধানে জয়ের অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলের।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও