কালুখালী টাইমস

পাংশায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার গলায় ফাঁস দিয়ে আ/ত্ম/হ/ত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামে ফাতেমা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৭ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা খাতুন ওই গ্রামের মৃত আব্দুল হাকিম খাঁর কন্যা ও মৃত লাল চাঁদের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। একাধিক চিকিৎসকের পরামর্শ নিয়েও তার অবস্থার উন্নতি হয়নি।

পরিবারের সদস্যরা জানান, ভোরে নামাজ পড়ার জন্য ডেকেও কোনো সাড়া না পেয়ে তার ছেলের স্ত্রী আফিয়া খাতুন খোঁজাখুঁজি শুরু করেন। পরে একটি পরিত্যক্ত চৌচালা ঘরে গিয়ে দেখা যায়, ফাতেমা খাতুন নিজের ব্যবহৃত ওড়না দিয়ে বাঁশের আড়ার সঙ্গে ঝুলছেন। চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে নিচে নামান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পাংশা থানার এসআই শরিফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে, তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও