
রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল এক্স-রে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রহমাত আলী, ডেন্টাল সার্জন ডা. মো. ফখরুল আলম, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সজল, মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান ও ডা. এনামুল হক। এছাড়াও পাংশা ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।

ডেন্টাল এক্স-রে সেবা চালু হওয়ায় শুধু রাজবাড়ী নয়, আশপাশের জেলার সাধারণ মানুষও এর সুফল ভোগ করবে। দেশের ভেতরে দ্বিতীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে কালুখালীতে এ কার্যক্রম চালু হলো, যা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





