কালুখালী টাইমস

সাবেক বিএনপি নেতার গুদাম থেকে সাড়ে ৩ টন সরকারি চাল জব্দ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে মেঘাই এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কাজীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৪৫টি ও ৩০ কেজির ৪৪টি বস্তা—মোট ৮৯ বস্তায় ৩ হাজার ৫৭০ কেজি চাল উদ্ধার করা হয়। একই সময়ে সাব্বির […]

পাংশার সরিষায় বিএনপির কর্মী সমাবেশ

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বহলাডাঙ্গা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সরিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন। প্রধান বক্তা হিসেবে […]

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল এক্স-রে কার্যক্রমের উদ্বোধন

রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল এক্স-রে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রহমাত আলী, ডেন্টাল সার্জন ডা. […]

জনশক্তি রপ্তানি সিন্ডিকেট : সাবেক এমপি মাসুদসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত সিন্ডিকেটের অন্যতম সদস্য ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর বনানী থানায় (ডিএমপি) মামলাটি দায়ের করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি […]

You cannot copy content of this page