
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বহলাডাঙ্গা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সরিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সহ-সভাপতি মো. হাবিবুর রহমান রাজা।
এছাড়াও বক্তব্য রাখেন পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, কারাবন্দী ও নির্যাতিত ছাত্র নেতা সজিব রাজা, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউর রহমান জিরু এবং পাংশা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম খোকন।
কর্মী সমাবেশে পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নেতারা তাদের বক্তব্যে বলেন, সরকারের দমন-পীড়ন সত্ত্বেও বিএনপি মাঠে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাবে।





