কালুখালী টাইমস

সাবেক বিএনপি নেতার গুদাম থেকে সাড়ে ৩ টন সরকারি চাল জব্দ

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে মেঘাই এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কাজীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৪৫টি ও ৩০ কেজির ৪৪টি বস্তা—মোট ৮৯ বস্তায় ৩ হাজার ৫৭০ কেজি চাল উদ্ধার করা হয়।

একই সময়ে সাব্বির হোসেনের গুদাম থেকেও ৫০ কেজির ২৮টি ও ৩০ কেজির ২২৬টি বস্তা মিলে ২৫৪ বস্তা চাল জব্দ করা হয়। দুই গুদাম থেকে মোট ৩৪৩ বস্তায় সাড়ে ৩ টনের বেশি সরকারি চাল জব্দ করে উপজেলা খাদ্যগুদামে সংরক্ষণ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গুদামের দুই মালিক বর্তমানে পলাতক। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী ও থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: আড়ম্বরহীন দিনে স্মরণ করা হচ্ছে স্বাধীনতার ‘আতুর ঘর’কে

মুজিবনগর (মেহেরপুর): আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার

You cannot copy content of this page