কালুখালী টাইমস

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফ

এই সময়ে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথা থাকলেও তা স্থগিত হওয়ায় বিকল্প প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময়)।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছে টাইগাররা। আগের ম্যাচ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। তাদের জায়গায় ফিরেছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)