কালুখালী টাইমস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের জেরে ক্যাম্পাস এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। রোববার (৩১ আগস্ট) দুপুর ২টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্বসীমা থেকে রেলগেট পর্যন্ত সড়কের দুই পাশে আজ দুপুর ২টা থেকে আগামীকাল (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ সময়ে উল্লিখিত এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ, মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র বহন এবং পাঁচজনের বেশি মানুষের একসঙ্গে অবস্থান বা চলাফেরা নিষিদ্ধ থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে শনিবার রাতে ও রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

ঘটনার সূত্রপাত হয় দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে। জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রী ২ নম্বর গেট এলাকার একটি বাসায় ফিরতে গেলে দারোয়ানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দারোয়ান তাকে শারীরিকভাবে আঘাত করেন। পরে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আরও মানুষ জড়ো করে। এতে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়।

চবি মেডিকেলের চিকিৎসক ডা. মুহাম্মদ টিপু সুলতান জানান, আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতরদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Fb Free Apk Download For Android

We measure actual pending/processing instances and observe fees, limits, and verification steps that affect payout velocity. We also examine the site’s TLS, data practices, and

রাজবাড়ীতে জামায়াত কর্মী আসাদুল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে জামায়াতের কর্মী আসাদুল ইসলাম (২৪) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সহ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে