কালুখালী টাইমস

চ্যাম্পিয়ন ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের নাটকীয় জয়

সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের শিরোপা নিশ্চিত হয়েছে আগেই। আজ বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচ ছিল শুধুই নিয়মরক্ষার। সেই ম্যাচ চরম নাটকীয়তাপূর্ণ ছিল। ইনজুরি সময়ের শেষ মিনিটের গোলে বাংলাদেশ ৪-৩ ব্যবধানে জয়লাভ করেছে। ভারত প্রথম রাউন্ডে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল। আজকের জয়ে সেটার বদলা নিলেন অর্পিতারা।

ভারত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এরপরও আজ ম্যাচের শেষ বাঁশির সঙ্গে সঙ্গে ভারতীয় ফুটবলাররা কেঁদেছেন। আর বাংলাদেশ বিজয় উল্লাস করেছে। কারণ ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত বাংলাদেশ ৩-২ গোলে এগিয়ে ছিল। ভারত নির্ধারিত সময়ের তিন মিনিট আগে সমতা আনে। এরপর ইনজুরি সময়ের শেষ মিনিটে বাংলাদেশ গোল করলে ভারতকে হার নিয়ে মাঠ ছাড়তে হয়। নাটকীয় এই হার ভারতীয় ফুটবলাররা কোনোভাবেই যেন মানতে পারছিলেন না!

বাংলাদেশের জয়সূচক গোলটাও বেশ নাটকীয়। একেবারে শেষ মিনিটে ভারতের বক্সের উদ্দেশ্যে বল নিয়ে ছুটছিলেন সুরভী আকন্দ প্রীতি। তার নেয়া শট ভারতীয় গোলরক্ষকের গ্রিপ ফসকে সাইড পোস্টে লাগে। এরপর বল গড়িয়ে ভারতের জালে জড়ায়। এতে বাংলাদেশের ফুটবলাররা আনন্দ মেতে উঠেন আর ভারত কাঁন্নায় ভেঙে পড়েন। কিক অফের পরপরই রেফারি শেষ বাশি বাজান। প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। সুরভী আকন্দ প্রীতি ৪৭ মিনিটে লিড বাড়িয়ে ৩-১ করেন। অনেকে তখন ম্যাচের শেষ দেখলেও রোমাঞ্চ ছিল অনেক বাকি। ৬৫ মিনটে বাংলাদেশি ডিফেন্ডারের ভুলে ভারত আবার এগিয়ে যায়। ভারতের বাড়ানো এক লং বল বাংলাদেশি ডিফেন্ডার ক্লিয়ার করতে পারেননি। ভারতীয় ফরোয়ার্ড ডান প্রান্ত থেকে কোনাকুনি শটে গোল করেন। বাংলাদেশের গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে আসছিলেন। তার মাথার উপর দিয়ে বল পোস্টে পাঠান প্রতিপক্ষের খেলোয়াড়। ম্যাচের ৮৮ মিনিটেও বাংলাদেশ আরেকটি দূর পাল্লার শটে গোল হজম করে। এবারও বাংলাদেশের গোলরক্ষক মেঘলা পোস্ট থেকে সামনে ছিলেন। ভারতীয় ফুটবলার সেটা লক্ষ্য করেই গোল করেছেন। ৮৯ মিনিটে খেলা ৩-৩ সমতা আসলেও ইনজুরি সময়ের নাটকীয় গোলে বাংলাদেশ জয় নিয়েই মাঠ ছাড়ে। বাংলাদেশকে জয় এনে দেওয়া প্রীতি ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।

ম্যাচের শুরুটাও হয়েছিল বাংলাদেশের জন্য দারুণ। প্রথম মিনিটেই পূর্ণিমা মারমা দুর্দান্ত হেডে গোল করেন। সাত মিনিট পর ভারত সমতা আনে। ৩৬ মিনিটে জটলার মধ্যে আলপী আক্তারের গোলে লীড নিয়ে ড্রেসিংরুম ছাড়ে বাংলাদেশ।

সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে চার দল ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ছয়টি ম্যাচ খেলছে। ছয় ম্যাচে ভারতের পয়েন্ট ১৫। বাংলাদেশের ১৩। ভুটানের বিপক্ষে ড্র না করলে বাংলাদেশেরও সমান ১৫ পয়েন্ট থাকত। তখন হেড টু হেড এবং গোল ব্যবধান বিবেচনায় শিরোপা নির্ধারণ হতো।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর