কালুখালী টাইমস

রাশিয়ায় ইয়াং মেন্টর অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন বাংলাদেশের উদ্যোক্তা

রাশিয়ার কাজানে অনুষ্ঠিত গ্লোবাল ইয়ুথ সামিট ২০২৫-এ বাংলাদেশের তরুণ উদ্যোক্তা আরাফাতুল ইসলাম আকিব অর্জন করেছেন মর্যাদাপূর্ণ “ইয়াং মেন্টর অব দ্য ইয়ার – সোশ্যাল সল্যুশন অ্যাওয়ার্ড”। ৭৫টি দেশের ৭,০০০ এরও বেশি আবেদনকারীর মধ্য থেকে বাছাই হওয়া ৫০০ প্রতিনিধির মধ্যে আকিব ছিলেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।

চট্টগ্রাম থেকে সীমিত সম্পদ নিয়ে তিনি শুরু করেন যাত্রা। প্রতিষ্ঠা করেন স্টার্টআপ চট্টগ্রাম—ঢাকার বাইরে দেশের প্রথম প্রাণবন্ত স্টার্টআপ হাব। কখনো ক্যাফেতে, কখনো ধারকরা জায়গায় বসে, এমনকি নিজের সঞ্চয় খরচ করেও চালিয়েছেন উদ্যোক্তা কার্যক্রম। তার উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যেই সহায়তা পেয়েছেন ৭৭৫ এর বেশি উদ্যোক্তা, ইতিবাচক প্রভাব পড়েছে দেড় লক্ষাধিক মানুষের জীবনে।

বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে তার প্রভাব পৌঁছেছে বিশ্বমঞ্চে। তিনি বিচারক হিসেবে কাজ করেছেন ৪৫টি দেশের ২৩৫টিরও বেশি স্টার্টআপে ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডস-এর মাধ্যমে এবং চট্টগ্রামে নিয়ে এসেছেন গুগল ফর স্টার্টআপস পার্টনার প্ল্যাটফর্ম Startup Grind। তার মূল দর্শন: স্থানীয় সমাধানই বিশ্বে প্রভাব ফেলতে পারে।

পুরস্কার গ্রহণ করে আকিব বলেন, “এই স্বীকৃতি কেবল আমার নয়। এটি প্রতিটি তরুণ উদ্যোক্তা, প্রতিটি নারী উদ্যোক্তা এবং বাংলাদেশের প্রতিটি চেঞ্জমেকারের। এই সম্মান প্রমাণ করে বাংলাদেশও বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নিতে সক্ষম।”

এই অর্জন কেবল আকিবের নয়, বরং বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ও সামাজিক উদ্ভাবনের সক্ষমতাকে গর্বের সঙ্গে বিশ্বের সামনে তুলে ধরেছে

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)