কালুখালী টাইমস

কালুখালীতে গণ অধিকার পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

বোরহান উদ্দিন খান, কালুখালী,রাজবাড়ী :

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ (বালিয়াকান্দি, পাংশা, কালুখালী) আসনে সম্ভাব্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের গণ অধিকার পরিষদের তেজগাঁও থানার সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদ শেখ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

 

‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার—দেশ হবে জনতার’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কালুখালী উপজেলার আর্চ গাডার (হাতির ঝিল) ব্রিজ এলাকা থেকে রতনদিয়া (অরুণগঞ্জ) বাজার পর্যন্ত গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, কালুখালী উপজেলা আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম শামীম, উপজেলা সদস্য সচিব মো. সাগর আহমেদ, রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. শাহিন আলম, কালুখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওবায়দুর রহমানসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

 

গণসংযোগকালে ইঞ্জিনিয়ার জাহিদ শেখ বলেন,

“তরুণদের হাত ধরে বাংলাদেশের পরিবর্তন এসেছে, ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনেও তরুণদের হাত ধরে বিজয় আসবে। রাজবাড়ী-২ আসনের কৃষি অঞ্চলে আমরা কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত ও উন্নয়নে কাজ করব। পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের ভাইয়ের সুস্বাস্থ্য কামনায় আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি।”

এরপর সন্ধ্যায় কালুখালীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে কালুখালী বাজারে মশাল মিছিলের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও