কালুখালী টাইমস

২৫ সেপ্টেম্বর থেকে কালুখালী জংশনে থামবে বেনাপোল এক্সপ্রেস

বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস (৭৯৫/৭৯৬) ট্রেনটি আগামী ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে রাজবাড়ীর কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেবে। রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশে এ নির্দেশনা জারি করা হয়েছে।

রেলওয়ে পশ্চিম জোনের জেনারেল ম্যানেজারের কার্যালয় থেকে ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি করা আদেশে জানানো হয়, বেনাপোল–ঢাকা–বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কালুখালী জংশনে দুই মিনিট যাত্রাবিরতি দেবে। নির্দেশনাটি কার্যকর হবে ২৫ সেপ্টেম্বর থেকে।

সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে রেলভবন, ঢাকার পত্র (নং-৫৪.০১.২৬০০.০০৮ ১৮,০৫১২৪ (অংশ-৪)-২৯৮; তারিখঃ ৩১-০৮-২০২৫)। আদেশে বলা হয়, ট্রেনটির অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে এবং ওয়ার্কিং টাইম টেবিল-৫৪ অনুযায়ী চলবে।

বাংলাদেশ রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত দপ্তরাদেশে পাকশী ও ঢাকার ডিআরএম, রাজশাহী ও চট্টগ্রামের সংশ্লিষ্ট দপ্তরসহ রেলওয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় যাত্রী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে কালুখালী জংশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে বেনাপোল এক্সপ্রেসে এই স্টপেজ যুক্ত হওয়ায় এলাকাবাসীর ভোগান্তি কিছুটা লাঘব হবে বলে মনে করছেন স্থানীয়রা।


সময়সূচি (২৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর)

৭৯৫ বেনাপোল এক্সপ্রেস (বেনাপোল → ঢাকা)

  • কালুখালী জংশন পৌঁছাবে: ১৭:২৫ মিনিট

  • কালুখালী জংশন ছাড়বে: ১৭:৩০ মিনিট

৭৯৬ বেনাপোল এক্সপ্রেস (ঢাকা → বেনাপোল)

  • কালুখালী জংশন পৌঁছাবে: ০২:৩৫ মিনিট

  • কালুখালী জংশন ছাড়বে: ০২:৩৮ মিনিট

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও