কালুখালী টাইমস

কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তার তথ্য দিতে গড়িমসি

আশিক হাসান সীমান্ত :রাজবাড়ীর কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক এর নিকট তথ্য অধিকার আইনে আবেদন করেও পাওয়া যায়নি তথ্য ।

তিনি কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে ২৯ ডিসেম্বর ২০২০ ইং তারিখে যোগদান করেন। যোগদানের পর থেকেই দেশীয় মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ মাছ ধরার জাল বিনষ্ট না করা, নিয়িমিত বাজার তদারকি না করা, জাটকা সংরক্ষণ কর্মসূচী, মা ইলিশ রক্ষা অভিযান ও জাতীয় মৎস্য সপ্তাহ পালনে অনিয়মের অভিযোগ উঠেছে।

এসকল অভিযোগের সত্যতা যাচাই করতে গত পহেলা জুলাই তথ্য চেয়ে আবেদন করেন স্থানীয় একজন সাংবাদিক। সেখানে ২০২৩ ও ২০২৪ সালে মা ইলিশ রক্ষা, ২০২৩ ও ২০২৪ সালে জাটকা সংরক্ষণ কর্মসূচী ও ২০২৩ ও ২০২৪ সালে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের বাজেট ও বিস্তারিত ব্যায়ের হিসাব চাওয়া হয়। দীর্ঘদিন গড়িমসি করে আগস্ট মাসের ৭ তারিখে তথ্য দেন তিনি। সেখানে তিনি ২০২৩ এ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে ৬০ হাজার টাকা বাজেট পান এবং খরচ করেন ৬০ হাজার টাকা। ২০২৪ সালে বাজেট পান ৬৫ হাজার টাকা এবং খরচ করেন ৬৫ হাজার টাকা। জাটকা সংরক্ষন কর্মসূচীতে ২০২৩ সালে পান ৭৫ হাজার টাকা, ২০২৪ সালে পান ৭৫ হাজার টাকা এবং খরচ করেন ৭৫ হাজার টাকা। মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০২৩ সালে পান ৫০ হাজার টাকা এবং খরচ করেন ৫০ হাজার টাকা। ২০২৪ সালে পান ৪০ হাজার টাকা এবং খরচ করেন ৪০ হাজার টাকা।

প্রাপ্ত বাজেটের টাকা কোন খাতে কত খরচ করেছেন সেরকম কোনো তথ্য তিনি দিতে পারেননি।

বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, আমি যা বরাদ্দ পেয়েছি তার সব টাকাই খরচ করেছি। কোন খাতে কত টাকা খরচ করেছি তা আপনি দেখতে পারেন না। আমাদের অডিট যখন হয় তখন তারা দেখবে। আপনি দেখার কেউ না।

এ ব্যপারে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, তথ্য জানার অধিকার দেশের সকল জনগনের রয়েছে। মৎস্য কর্মকর্তা এরকম তথ্য দিতে পারেন না। তিনি অবশ্যই আপনার চাহিত বিস্তারিত তথ্য দিবেন। কেন তিনি তথ্য দেন নি তা আমার বোধগোম্য নয়।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও