কালুখালী টাইমস

রাজবাড়ীতে উদীচী-ছায়ানটে-গণমাধ্যমে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী গান

“আলোর মিছিলে আঁধারের আঘাত-প্রতিবাদে জেগে উঠুন দেশবাসী” স্লোগানে উদীচী, ছায়ানট  কার্যালয় ও গণমাধ্যম অফিসে বর্বরোচিত হামলা, ভাঙচুর, লুটপাট  ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজবাড়ীতে প্রতিবাদী গান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে রাজবাড়ী সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। রাজবাড়ী জেলা উদীচীর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র […]

বিদেশে নেওয়ার কথা বলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রবাসীর বাড়ির সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ-মানববন্ধন

 প্রবাসে পাঠানোর প্রলোভন দেখিয়ে লোক মারফত দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি পরিবারের কাছ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক প্রবাসীর বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর এলাকার ইতালী প্রবাসী অভিযুক্ত প্রতারক মোফাজ্জলের বাড়ির সামনে ভুক্তভোগীদের পরিবারবর্গের ব্যানারে এ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়। […]

রাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ী-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওমান প্রবাসী মো. জাহাঙ্গীর খানের উদ্যোগে জেলার অসহায় ও দরিদ্র মানুষের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। জানা গেছে, ক্যাম্পে প্রায় স্থানীয় ৭০০ রোগীকে […]

রাজবাড়ীতে জেলা সনাকের সভাপতি নির্বাচিত সাংবাদিক জাহাঙ্গীর হোসেন

রাজবাড়ীতে নির্বাচনের মাধ্যমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগী প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটির (সনাক) রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কালের কন্ঠ ও একুশে টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাসান খোকা ও রাবেয়া খাতুন। জানা গেছে, সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা সনাক কার্যালয়ে […]

রাজবাড়ীতে কৃষক সংগ্রাম সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ীতে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতিরি ৫ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজবাড়ী জেলা কৃষক সংগ্রাম সমিতি এই সম্মেলন আয়োজন করে। এ সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. এম জাহাঙ্গীর হোসেন। উদ্বোধনের পর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা […]

রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু বাস্তবায়ন সম্পর্কিত

  রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু বাস্তবায়ন সম্পর্কিত এক বিশেষ সেমিনার অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাজবাড়ী জেলা শহরের পান্না চত্ত্বর এলাকার নান্নু টাওয়ারে রাজবাড়ী কনভেশন সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটি এই  সেমিনারটির আয়োজন করা হয়।   সেমিনারে পদ্মাব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির মহাসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার […]

মীর মশাররফ হোসেনের ১৭8তম জন্মবার্ষিকী

আশিক হাসান সীমান্তঃ বাংলা সাহিত্যের মুসলিম ঔপন্যাসিক, নাট্যকার, গদ্যশিল্পী ও মহাকাব্যিক ‘বিষাদসিন্ধুর’ রচয়িতা মীর মশাররফ হোসেনের আজ ১৭৮তম জন্মবার্ষিকী। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালীর গৌরী নদীর তীরে লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালি মুসলমান সাহিত্যিকদের এই পথিকৃৎ। তাঁর বাবার নাম সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মায়ের নাম দৌলতন নেছা। কুষ্টিয়ায় জন্ম হলেও মীর মশাররফ হোসেনের […]

রাজবাড়ীতে পদ্মার ২ ইলিশ বিক্রি হলো ১৮ হাজার টাকা

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া অঞ্চলের পদ্মা নদীতে ধরা পরা ২টি ইলিশ মাছ বিক্রি হয়েছে প্রায় ১৮ হাজার টাকায়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ মাছ দুটি দৌলতদিয়ার হালিমের মৎস্য আড়ৎ থেকে ব্যবসায়ী সম্রাট শাহজাহান ১৭ হাজার ২শ ২০ টাকায় কিনে এক প্রবাসীর পরিবারের কাছে ১৮ হাজার ৬০ টাকায় বিক্রি করেন বলে জানা গেছে। এতে তার মাছ […]

রাজবাড়ীতে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আশিক হাসান সীমান্ত রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে । রোববার (২ নভেম্বর) রাজবাড়ী জেলার সদর উপজেলার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনের আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক রনক সরকার গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন […]

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

রাজবাড়ীতে “সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়ে” প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (১ নভেম্বর) রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়। জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিনা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন […]

You cannot copy content of this page