কালুখালী টাইমস

রাজবাড়ীতে পদ্মার ২ ইলিশ বিক্রি হলো ১৮ হাজার টাকা

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া অঞ্চলের পদ্মা নদীতে ধরা পরা ২টি ইলিশ মাছ বিক্রি হয়েছে প্রায় ১৮ হাজার টাকায়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ মাছ দুটি দৌলতদিয়ার হালিমের মৎস্য আড়ৎ থেকে ব্যবসায়ী সম্রাট শাহজাহান ১৭ হাজার ২শ ২০ টাকায় কিনে এক প্রবাসীর পরিবারের কাছে ১৮ হাজার ৬০ টাকায় বিক্রি করেন বলে জানা গেছে। এতে তার মাছ দুটিতে মোট ৮শ ৪০ টাকা লাভ থাকে বলেও জানান সম্রাট শাহজাহান।

 

জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্থানীয় এক জেলের জালে মাছ দুটি ধার পরে। মাছ দুটির ওজন হয়েছিল ৪ কেজি ২০০ গ্রাম। পরে মাছ দুটি দৌলতদিয়ার হালিমের মৎস্য আড়তে বিক্রি হয়। পরে হালিমের আড়ৎ থেকে মাছ দুটি কিনে নেন স্থানীয় শাকিল মৎস্য আড়তের স্বত্ত্বাধিকারী সম্রাট শাহজাহান ৪ হাজার ১শ টাকা দরে কিনে নেন। পরে এক কোরিয়া প্রবাসীর পরিবারের কাছে প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ১৮ হাজার ৬০ টাকায় মাছ ২ টিবিক্রি করেন ওই ব্যবসায়ী।

 

মাছ ব্যববাসী সম্রাট শাহজাহান বলেন, এ ধরণের ইলিশ সব সময় পাওয়া যায় না। তাই দাম বেশি হলেও অনেকে এই বড় মাছগুলো কেনায় আগ্রহী হন। আমি নিয়মিত অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের বড় বড় মাছ বিক্রি করে থাকি।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও