কালুখালী টাইমস

রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু বাস্তবায়ন সম্পর্কিত

 

রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু বাস্তবায়ন সম্পর্কিত এক বিশেষ সেমিনার অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাজবাড়ী জেলা শহরের পান্না চত্ত্বর এলাকার নান্নু টাওয়ারে রাজবাড়ী কনভেশন সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটি এই  সেমিনারটির আয়োজন করা হয়।

 

সেমিনারে পদ্মাব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির মহাসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ওহাব মো. হাফীজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন কমিটির ওয়ার্কিং কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত খোন্দকার আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহসীন, মো. নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মো. মাহফুজুর রহমান প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, ভারত ফারাক্কা বাধ তৈরির মাধ্যমে এই অঞ্চলের পানির নায্য হিস্যা থেকে বঞ্চিত করেছে। এই অঞ্চলের মানুষ বর্ষায় পানিতে ডোবে আর খরায় পানি পায় না। রাজবাড়ীর হাবাসপুরে পদ্মা ব্যারেজের জন্য সমীক্ষা করা হয়েছিল। এই ব্যারেজ হলে পদ্মার ১৬৫ কিলোমিটার এলাকা জুড়ে পানি রির্জাভ করে রাখা সম্ভব। যা এই অঞ্চলের মানুষের কৃষি ও প্রকৃতির জন্য খবুই আশির্বাদ স্বরূপ।

 

এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতরু জন্য দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ আন্দোলন করে আসছে। পদ্মা সেতু হলে এই অঞ্চলের ২৬টি জেলার যাতায়াত সহজ হবে। পাশাপাশি রাজধানীর সঙ্গে রাজবাড়ীর যোগাযোগ সহজ হওয়ায় এই অঞ্চলে শিল্পকারখানা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। যা এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। তাই পদ্মা ব্যারেজ ও দি¦তীয় পদ্মাসেতুর জন্য সকলে ঐক্যবধ্যভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানানা তারা।

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: আড়ম্বরহীন দিনে স্মরণ করা হচ্ছে স্বাধীনতার ‘আতুর ঘর’কে

মুজিবনগর (মেহেরপুর): আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার

You cannot copy content of this page