কালুখালী টাইমস

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

রাজবাড়ীতে “সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়ে” প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (১ নভেম্বর) রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়।

জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিনা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শ্যামল চন্দ্র বসাক, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস কুমার পাল প্রমুখ। এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সমবায় সংগঠনের সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় উন্নয়ন অগ্রযাত্রায় সমবায় আন্দোলনের ভূমিকা তুলে ধরেন এবং “সবার অংশগ্রহণে টেকসই সমবায় গড়ে তোলার” আহ্বান জানান।

আলোচনা সভা শেষে নগর ও পল্লী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডকে শ্রেষ্ঠ সমবায় সমিতি এবং মোছা. মাফিয়া বেগমকে শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র প্রদান করা হয়

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও