কালুখালী টাইমস

রাজবাড়ীতে কৃষক সংগ্রাম সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ীতে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতিরি ৫ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজবাড়ী জেলা কৃষক সংগ্রাম সমিতি এই সম্মেলন আয়োজন করে।

এ সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. এম জাহাঙ্গীর হোসেন।

উদ্বোধনের পর জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক সংগ্রাম সমিতির আহবায়ক অধ্যাপক আনিছুর রহমান খোকনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও ট্রেড ইউনিয়নের সভাপতি রবিউল আলম মিনু প্রমুখ।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. এম জাহাঙ্গীর হোসেন বলেন, কৃষক এই দেশের মূল চালিকা শক্তি। কিন্তু এই কৃষি কাজের সঙ্গে যারা জড়িত তারা আজ অবহেলিত। কৃষিতে আধুনিকতায় তেমন কোন উন্নয়ন হয়নি। প্রতিটি স্তরে দুর্নীতি ছেয়ে গেছে। গত বছর একটি গণঅভ্যুত্থান হয়েছে। মানুষ মনে করেছিল এবার দেশটা দুর্নীতি মুক্ত হবে। কিন্তু মানুষের সেই আশা পূরণ হয়নি। এই দেশে কৃষক শ্রমিকের অধিকার আদায় করতে হলে আমাদেরকেই আন্দোলন গড়ে তুলতে হবে।

আলোচনা শেষে কাউন্সিলের মাধ্যমে আনিছুর রহমান খোকনকে সভাপতি ও হান্নান মোল্লা চুনুকে সাধারণ সম্পাদক করে জেলা কৃষক সংগ্রাম সমিতির ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)