কালুখালী টাইমস

রাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ী-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওমান প্রবাসী মো. জাহাঙ্গীর খানের উদ্যোগে জেলার অসহায় ও দরিদ্র মানুষের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা গেছে, ক্যাম্পে প্রায় স্থানীয় ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মাঝে ১৪ টি রোগের ঔষধ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবায় অংশ নেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সঞ্জয় সাহা এবং ফরিদপুর ইসলামি চক্ষু হাসপাতালের আরএমও, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. এনামুল হক। এছাড়াও রোগীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও ওজন নির্ণয় করা হয়।

এসময় দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ,  ইসলামি চক্ষু হাসপাতাল ফরিদপুরের ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান, সদর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব গাজী বাচ্চু, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহীন আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফা মনি এবং শ্রমিক অধিকার পরিষদের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, বিনামূল্যে চোখ ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পেরে তারা উপকৃত হয়েছেন। সঙ্গে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম বলেন, “গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের নির্দেশে জনগণের দোরগোড়ায় মানবিক সেবা পৌঁছে দিতে রাজবাড়ী-১ আসনের ট্রাক মার্কার প্রার্থী মো. জাহাঙ্গীর খানের ব্যক্তিগত উদ্যোগে সদর ও গোয়ালন্দের ১৮টি ইউনিয়নে ধারাবাহিকভাবে ফ্রি চিকিৎসা সেবা চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে আজ দাদশী ইউনিয়নে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে।”

তিনি বলেন, “আজকের ক্যাম্পে আমাদের লক্ষ্য ৭০০ রোগীকে চিকিৎসা দেওয়া। পাশাপাশি চোখের জটিল রোগে আক্রান্ত যেসব রোগীর অপারেশন প্রয়োজন, তাদের মধ্যে ১০ জনের অপারেশন সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে করিয়ে দেওয়া হবে।

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: আড়ম্বরহীন দিনে স্মরণ করা হচ্ছে স্বাধীনতার ‘আতুর ঘর’কে

মুজিবনগর (মেহেরপুর): আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার

You cannot copy content of this page