Skip to main content

কালুখালী টাইমস

পাংশায় মানব সেবায় বন্ধুরা ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : “যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা” এবং “সুন্দর সুখী সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা সব সময় প্রস্তুত” স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় মানব সেবায় বন্ধুরা ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রক্তযোদ্ধা ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মানব সেবায় বন্ধুরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাওন হোসেন বাবু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী এভারকেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক সুমন আজিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী আব্দুল খালেক, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক ইব্রাহিম হোসেন, গিয়াস উদ্দিন (অব: সার্জেন্ট), , আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টা আহসান হাবিব, সাংবাদিক মাসুদ রেজা শিশির, সাংবাদিক রতন মাহমুদ, রায়হান মন্ডল, রিয়ান মাহমুদ রুবেল, শহিদুল ইসলাম, শামীম আহমেদ ও খায়রুল ইসলাম প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে কেক কাটা এবং অতিথি ও স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় মানব সেবায় বন্ধুরা ফাউন্ডেশনের কার্যকরী ও কার্যনিবাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর