কালুখালী টাইমস

ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকীর পাশে তারেক রহমান

অসুস্থ হেফাজতে ইসলাম নেতা ও সংগঠনটির সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় তাঁকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেন রিজভী এবং অতীতের মতো আলেম-ওলামাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এছাড়া, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে ফারুকীর প্রতি সহমর্মিতা ও সমর্থনের বার্তা পৌঁছে দেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি বলেন, “বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সেই ধারাবাহিকতায় আজ আমরা মানবিক সহায়তা নিয়ে মাওলানা ফারুকীর পাশে দাঁড়িয়েছি।”

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য-সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও শাহাদত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আলেম-ওলামাদের মধ্যে মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হেদায়েতউল্লাহ কাসেমী, মুফতি জাবের কাসেমী, মাওলানা সানাউল্লাহ মাহমুদী, হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, মুফতি জাকির হোসেন কাসেমী, মাওলানা সালেহ আহমদ আজম ও মুফতি এনায়েত উল্লাহ প্রমুখ।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কমীও এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের সময় মিথ্যা ১৬টি মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘ কারাভোগ ও নির্যাতনের শিকার হন মাওলানা ফারুকী। প্রায় দেড় বছর চিকিৎসাবিহীন কারাগারে থাকার পর তাঁর শরীরে বাসা বাঁধে মরণব্যাধি ক্যান্সার। তিনি ইতোমধ্যে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকদের পাশাপাশি ভারতের চেন্নাই সিএমসি হাসপাতালে প্রায় এক বছর চিকিৎসা নেন।

চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তাঁকে অস্ত্রোপচারের জন্য চীনের গুয়াংজু হাসপাতালে নেওয়া হবে।

Lizenziert und sicher spielen

Eine der wichtigsten Empfehlungen für Schweizer Spieler ist es, sich gezielt auf Casino Spiele mit hoher Auszahlungsquote zu konzentrieren. Dazu kommt ein FAQ-Bereich, wo Spieler

Expertenbewertungen

Für Malina Casino deutsch stehen ein Hilfezentrum, Live-Chat und die E-Mail-Adresse email protected bereit. Die Verifizierung dient malina casino dem Schutz vor unbefugtem Zugriff und

Internet-Banking

Das Verständnis sowohl der Vorteile als auch der Einschränkungen hilft Ihnen, eine fundierte Entscheidung darüber zu billybet casino treffen, ob BillyBets zu Ihren Gaming-Präferenzen passt.