কালুখালী টাইমস

পাংশায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা। সভায় বক্তব্য রাখেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. শাহেদা খাতুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণতোষ কুমার কুন্ডু ও সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সভায় পৌর শহরে যানজট নিরসন, জলাবদ্ধতা সমস্যা সমাধান, বিভিন্ন সড়কে বৈদ্যুতিক লাইট ও সড়ক সংস্কার, প্রতিটি পূজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ ও আনসার সদস্য নিয়োগসহ আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও এই উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনে সহযোগিতা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন ও ইমাম কমিটির নিকট আহ্বান জানানো হয়।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)