কালুখালী টাইমস

পাংশায় বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : “এসো অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করি” শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাংশা উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে কাজী আব্দুল মাজেদ একাডেমীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গোপালপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক গাজী আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এ. মজিদ বিশ্বাস এবং সদস্য সচিব জনাব মোঃ জাহাঙ্গীর আলম শেখ। আলোচনা শেষে সম্মেলনে উপস্থিত শিক্ষকরা নতুন কমিটি গঠণের লক্ষ্যে উন্মুক্ত প্রস্তাবনা দেন। পরে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচনে উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম (সোহরাব) সভাপতি, গোপালপুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক এবং মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহমেদ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এসময় উপস্থিত সকলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: আড়ম্বরহীন দিনে স্মরণ করা হচ্ছে স্বাধীনতার ‘আতুর ঘর’কে

মুজিবনগর (মেহেরপুর): আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার

You cannot copy content of this page