কালুখালী টাইমস

কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে

কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। রোগীর স্বজনদের কাছ থেকে ডাকাতেরা অন্তত ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্রোকের রোগী লিটনকে নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে যাচ্ছিল। পথে ডাকাতেরা যাত্রী ছাউনির সামনে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে অ্যাম্বুলেন্সটির গতি রোধ করে। এরপর পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র হাতে গাড়ির চালক ও যাত্রীদের জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।

অ্যাম্বুলেন্সের চালক রতন জানান, রাতে রোগীকে অক্সিজেনসহ কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছিলেন। গাড়িতে রোগীসহ মোট চারজন ছিলেন। ওই সময় ডাকাতেরা তার গলায় অস্ত্র ঠেকিয়ে টাকা নিয়ে নেয় এবং কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পাংশায় আম খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় আট বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো: জীবন মন্ডল (১৭) নামের এক

ঘরের মেঝে খুঁড়ে বের হলো মায়ের মরদেহ, ছেলে পলাতক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ নিজ ঘরের মেঝের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

best name for dog 52

The Cat In The Hat; The Trailer & Poster Offer A Fun Look At The New Animated Take On The Dr Seuss Story The Cat

কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত নামা যুবকের মৃত্যু

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ মে) বেলা সাড়ে ১১টার