কালুখালী টাইমস

পাংশায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাংশায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা

এস,কে পাল সমীর, পাংশা প্রতিনিধি :

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পাংশা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাংশা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

পাংশা পৌর বিএনপি’র সভাপতি মো. বাহারাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম রিংকু’র সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী খান, পাংশা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ হোসেন মন্ডল, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রান্তোষ কুমার কুন্ডু ও সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার পাল ও সাধারণ সম্পাদক তমাল তরু পোদ্দার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা কার্তিক এবং পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি সাবেক সভাপতি নিখিল কুমার দত্তসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতিগণ।

বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সর্বজনীন উৎসব। এ উৎসবকে ঘিরে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। বিএনপির নেতৃবৃন্দ ধর্মীয় সম্প্রীতির এই মহতী আয়োজনকে সফল করার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সহযোগিতার আহ্বান জানান।

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টায়

কালুখালীতে পিকআপের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে, বৃদ্ধ গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

You cannot copy content of this page