কালুখালী টাইমস

কালুখালী রতনদিয়ায় ড্রাইভার রিপন শেখের মাইক্রোবাস পুড়ে ছাই

কালুখালীতে মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া এলাকায় ড্রাইভার রিপন শেখের গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে হঠাৎ গাড়ির নিচ থেকে ধোঁয়া উঠতে শুরু করে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আশপাশে থাকা সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন।

প্রথমদিকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও ইঞ্জিন ও জ্বালানির ট্যাংক অংশে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

অগ্নিকাণ্ডে গাড়িটি প্রায় সম্পূর্ণরূপে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যানবাহনটি মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে। তাই পর্যাপ্ত ফায়ার এপ্লায়েন্স সরবরাহ ও দ্রুত উদ্ধারকারী বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তারা।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)