কালুখালী টাইমস

পাংশায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাজ করবে পৌর যুবদলে আহ্বায়ক : সবুজ সরদার

পাংশায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাজ করবে পৌর যুবদলে আহ্বায়ক: সবুজ সরদার

পাংশায় দুর্গাপূজা নির্বিঘ্নে করার বার্তা দিলেন যুবদল নেতা

এস,কে পাল সমীর, পাংশা প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে কাজ করার ঘোষণা দিয়েছে পাংশা পৌর যুবদল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন পৌর যুবদল নেতা মো. সবুজ সরদার।

এ বছর পাংশা উপজেলায় মোট ৯৮টি পূজা মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে আগত দর্শনার্থীদের সুন্দর পরিবেশে প্রতিমা দর্শনের সুযোগ নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করবেন বলে জানান সবুজ সরদার।

তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার–এই চেতনায় আমরা কাজ করছি। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য যুবদলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

এ সময় তিনি পূজা উদযাপন পরিষদ, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করারও আশ্বাস দেন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করলে একটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মো. হারুন-অর রশীদের নির্দেশনায় যুবদল পাংশাতে কাজ করছে। সামাজিক সম্প্রীতি রক্ষায় এমন উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. হারুন-অর রশীদের নির্দেশনায় পাংশায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাংশা উপজেলা শাখা। সে লক্ষ্যে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে এক মত বিনিময় সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)