কালুখালী টাইমস

পাংশায় জনতার হাতে ভণ্ড প্রতারক আটক, পুলিশে সোপর্দ

পাংশায় জনতার হাতে ভণ্ড প্রতারক আটক, পুলিশে সোপর্দ

এস,কে পাল সমীর, পাংশা প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় ধর্মীয় লেবাসধারী ভণ্ড প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পাংশা সাব-রেজিঃ অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে কয়েকটি আইডি কার্ডের ফটোকপি, ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র ও কবিরাজি চিকিৎসার বেশকিছু লিফলেট পাওয়া যায়।

আটককৃত ওই ব্যক্তি মাগুরা জেলার শ্রীপুর থানার হরিন্দি গ্রামের মো. আকামত মোল্লার ছেলে মো. নাজিম মোল্লা (৪০)।

জানা যায়, পাংশা এন.আর ক্লিনিকের মালিক ডা. নাসির উদ্দিন তাকে ৪ টি কোরআন শরীফ দেন মাদ্রাসায় দেয়ার জন্য। কিন্তু তিনি সেটা মাদ্রাসায় না দিয়ে ২শ টাকার বিনিময়ে বাজারে এনে ছাত্রবন্ধু লাইব্রেরিতে বিক্রি করে দেন। পরে তিনি ফটোকপির দোকানে গিয়ে কবিরাজি চিকিৎসার একটি লিফলেট ফটোকপি করতে যান। লিফলেটে লেখা ছিলো ‘কবিরাজ হাজী আব্দুলাহ জাহাঙ্গীর হুজুরের আশ্চর্য চিকিৎসা।’

এসময় ফটোকপির দোকান মালিক মো. মামুন তাকে দেখে সন্দেহ করেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে জানতে পারেন, তিনি কোন হাজী নন। এমনকি লেখাপড়াও জানেন না।

হাতেনাতে আটককারী মামুন বলেন, তার হাতে থাকা লিফলেট দেখে আমার সন্দেহ হয়। তাই তাকে জিজ্ঞাসাবাদ করি। এসময় তিনি এলোমেলো কথা বলতে থাকেন। তার আইডি কার্ডের নামের সাথে লিফলেটে দেয়া নামের কোন মিল নেই।

তিনি আরও বলেন, ওই প্রতারক দাবী করেন তার ভক্তরা হাদিয়া হিসেবে তাকে বিভিন্ন সময় কোরআন শরীফ হাদিয়া দেন। সেটাই নাকি সে বিক্রি করেন। যা সম্পূর্ণ মিথ্যা কথা।

ছাত্রবন্ধু লাইব্রেরির মালিক আব্দুর রশিদ ২শ টাকায় ৪টি কোরআন শরীফ কেনার কথা স্বীকার করেন।

এসময় উপস্থিত আরো অনেকেই বলেন, সে ধর্মীয় লেবাস ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছে। যা ইসলামকে সমর্থন করে না। এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তারা।

পরে স্থানীয়রা পাংশা মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ারায় চারতলা থেকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ