কালুখালী টাইমস

পাংশায় ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

পাংশায় ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

এস,কে পাল, পাংশা প্রতিনিধি :আধুনিক মানসম্মত চিকিৎসা সেবার প্রত্যয়ে রাজবাড়ীর পাংশায় উদ্বোধন হলো ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টার।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের বিসমিল্লাহ্ টাওয়ারের দ্বিতীয় তলায় এ ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পাংশা পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় এবং পাংশা ডায়াগনস্টিক ও ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি মো. বাহারাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা কলেজের সাবেক ভিপি মো. হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সামসুল আলম আকুল, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ,বি,এম ওয়াহিদুজ্জামান ও আহম্মদ আলী বাদশা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মে. নাঈমুর রহমান দুর্জয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ইনসাফ স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টার পাংশাবাসীর জন্য মানসম্মত ও আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচন করবে। এ প্রতিষ্ঠান সঠিক ও মানবিক সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে। জনগণের কল্যাণে কাজ করলে এটি হবে পাংশার মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল। তারা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রতিষ্ঠানটি সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে।

এ সময় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. ফয়জুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, অগ্রণী ব্যাংক রাজবাড়ী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো. এনামুল হক সুজনসহ স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় কর্তৃপক্ষ। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা

পাংশায় আম খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় আট বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো: জীবন মন্ডল (১৭) নামের এক

ঘরের মেঝে খুঁড়ে বের হলো মায়ের মরদেহ, ছেলে পলাতক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ নিজ ঘরের মেঝের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

best name for dog 52

The Cat In The Hat; The Trailer & Poster Offer A Fun Look At The New Animated Take On The Dr Seuss Story The Cat