কালুখালী টাইমস

রাজবাড়ীতে কলেজ বন্ধের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে কলেজ বন্ধের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

মো: আশিক হাসান সীমান্ত রাজবাড়ী:

রাজবাড়ীতে নূর-নেছা স্কুল এন্ড কলেজ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র ও কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলার কালুখালী উপজেলার কাটাবাড়ীয়ায় অবস্থিত নূর-নেছা স্কুল এন্ড কলেজের সামনের সড়কে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নূর-নেছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশীদ ইমন, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী সাহিদুল ইসলাম, প্রভাষক মোহাম্মদ সোহান মোল্লা, মো. হাসিবুল কবীর, মোহাম্মদ মোসলেম উদ্দিন, শয়ন শিকদার, হালিমা খাতুন, আমেনা খাতুন, শিক্ষার্থী হুমায়রা হাফসা হিমু প্রমুখ। এসময় প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কলেজটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কিছু লোকের কুপরামর্শে পড়ে প্রতিষ্ঠানটি বন্ধের চেষ্টা চালাচ্ছেন। এ কলেজটি এ অঞ্চলের একমাত্র উচ্চশিক্ষার প্রতিষ্ঠান যেখানে শত শত শিক্ষার্থী পড়াশোনা করছে। তাই শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর একটাই দাবি গ্রামের এ একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান কোনোভাবেই বন্ধ করে না দেওয়া হয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ শেষে সকলের উপস্থিতিতে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করা হয়।

 

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও