কালুখালী টাইমস

রাজবাড়ীতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা

আশিক হাসান সীমান্ত রাজবাড়ী

‘মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকবৃন্দের ৫ দফা দাবি বাস্তবায়ন’ স্লোগানে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন বিষয়ক অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি
(বাসমাশিস) রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি  হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সদর উদ্দিন।

এছাড়াও বিভিন্ন দাবি সম্বলিত বক্তব্য দেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শিফট ইনচার্জ মো. আব্দুল মান্নান, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদ, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম বিপুল, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন প্রমুখ। এসময় জেলার অন্যান্য সরকারি উচ্চ বিদ্যালয়গুলোর বিভিন্ন শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক শিক্ষক রয়েছেন প্রায় ১৫ হাজার। এই শিক্ষকদের পদোন্নতির জন্য পদ রয়েছে মাত্র ৪ শতাংশ। যোক্তিক কোন পদসোপানের  সুযোগ না থাকায় অধিকাংশ শিক্ষককে পদোন্নতি ছাড়াই অবসর গ্রহণ করতে হয়।  পদোন্নতি অনিয়মিত হওয়ায় কিছু পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

তারা বলেন, বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এখন অতিরিক্ত যোগ্যতাসম্পন্নরাও শিক্ষক হিসেবে আসতে শুরু করেছে। পর্যাপ্ত পদের অভাবে বিভিন্ন শিক্ষকেরা এখন বিসিএস নন ক্যাডার সম্মান নিয়ে এসে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করছেন। যেহেতু শিক্ষার মানের পাশাপাশি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অধিক যোগ্যতাসম্পন্ন শিক্ষক আসতে শুরু করেছে। তাই সরকারের এ সিদ্ধান্ত নেওয়া এখন সময়ের দাবি বলে মনে করে তারা৷

তারা আরও বলেন, পদোন্নতি না হওয়ার কারণে একদিকে শিক্ষকরা যেমন হতাশ হচ্ছেন অন্যদিকে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে এটি অন্তরায় হিসেবে কাজ করছে। সরকারি মাধ্যমিকের শিক্ষক – কর্মকর্তারা প্রাপ্য বকেয়া টাইমস্কেল, পদমর্যাদা, পদোন্নতি ও পদায়নসহ চাকুরির সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। অনতিবিলম্বে তাদের দাবিগুলো মেনে নেওয়ার আহবান জানান তারা।

এসময় আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাবিগুলো মেনে না নেওয়া হলে চাকুরিবিধি মেনে আন্দোলনে নামার হুমকি প্রদান করেন তারা।

তাদের অন্যান্য দাবিগুলো হলো, অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূণ্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল এর মঞ্জুরী আদেশ প্রদান করতে হবে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও