কালুখালী টাইমস

পাংশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

এস,কে পাল সমীর, পাংশা প্রতিনিধি : “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে” প্রতিপাদ্যে রাজবাড়ীর পাংশায় যথাযোগ্য মর্যাদায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু উপজেলা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার পৃথ্বীজ কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ,কে,এম শাহ্ নেওয়াজ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা কর্মী ও প্রবীণ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রবীণদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সকলের মাঝে গভীর আগ্রহ ও আবেগ সৃষ্টি করে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)