কালুখালী টাইমস

ভুলের মাশুলে হার; হামজা-শমিতের গোলেও ব্যর্থ বাংলাদেশ

জয়ের হাতছানি ছিল একদম সামনে। হামজা চৌধুরীর দুর্দান্ত ফ্রি কিক আর শমিত সোমের গোল হয়তো বাংলাদেশের ফুটবলে এক নতুন গল্প লিখতে পারত। কিন্তু ভুলের পর ভুলে সেই গল্পের সমাপ্তি হলো হতাশায়। শেষ পর্যন্ত ৩–৪ গোলের ব্যবধানে হংকংয়ের কাছে হেরে মাঠ ছাড়তে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

বৃহস্পতিবার ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিডফিল্ডার হামজা চৌধুরী দারুণ এক ফ্রি কিকে দলকে লিড এনে দেন। প্রথমার্ধে হংকং তেমন কোনো সুযোগ না পেলেও বাংলাদেশের ডিফেন্সের ভুলে ৪৯ মিনিটে কর্নার থেকে গোল হজম করে বসে দলটি। গোললাইন থেকে বিপদমুক্ত করার বদলে ফাহিমের হেড বলকে জালে পাঠায় প্রতিপক্ষ, ফলে ব্যবধান হয় ১-১।

এর পরও বাংলাদেশ লড়াই চালিয়ে যায়। দ্বিতীয়ার্ধে শমিত সোমের দুর্দান্ত গোল আবারও আশা জাগায়। তবে রক্ষণভাগের সমন্বয়হীনতা ও ভুল পাসের কারণে একের পর এক সুযোগ কাজে লাগায় হংকং। শেষ দিকে গোলরক্ষকের ভুলে আরও একটি গোল হজম করে বাংলাদেশ, ফলে শেষ পর্যন্ত পরাজয় মেনে নিতে হয় ৩-৪ ব্যবধানে।

জয়ের সম্ভাবনা জাগিয়েও এমন হারে হতাশ কোচ ও খেলোয়াড়রা। অনেকেই মনে করছেন—দলের পারফরম্যান্স আশাব্যঞ্জক হলেও ডিফেন্সের ঘাটতি কাটাতে না পারলে বড় প্রতিযোগিতায় ভালো ফল পাওয়া কঠিন।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর