কালুখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র জিহাদের মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে জিহাদ (১৪) নামে এক স্কুলছাত্র। সে স্থানীয় জামাল হোসেনের ছেলে এবং সংগ্রামপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় জিহাদ। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে […]
ভুলের মাশুলে হার; হামজা-শমিতের গোলেও ব্যর্থ বাংলাদেশ

জয়ের হাতছানি ছিল একদম সামনে। হামজা চৌধুরীর দুর্দান্ত ফ্রি কিক আর শমিত সোমের গোল হয়তো বাংলাদেশের ফুটবলে এক নতুন গল্প লিখতে পারত। কিন্তু ভুলের পর ভুলে সেই গল্পের সমাপ্তি হলো হতাশায়। শেষ পর্যন্ত ৩–৪ গোলের ব্যবধানে হংকংয়ের কাছে হেরে মাঠ ছাড়তে হলো লাল-সবুজের প্রতিনিধিদের। বৃহস্পতিবার ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ম্যাচের শুরুতেই […]
‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান বাদ দিতে হবে’

এনসিপিকে শাপলা প্রতীক না দিলে নিবন্ধন মানবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিলে তারা নিবন্ধন গ্রহণ করবে না — এমনকি প্রয়োজন হলে নির্বাচন কমিশনকে বলা হবে ধান বা সোনালী আঁশ প্রতীক প্রত্যাহার করতে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরে তিনি […]
বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে পাংশায় বিশাল জনসভা অনুষ্ঠিত

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা” বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৪টায় পাংশা সরকারি কলেজ মাঠে পাংশা উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আরিফুল […]
নির্বাচনের আগেই ‘সেফ এক্সিট’ নিয়ে তোলপাড় রাজনীতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ‘সেফ এক্সিট’ ইস্যু। নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন, অন্তর্বর্তী সরকারের বেশ কিছু উপদেষ্টা নাকি নিজেদের জন্য নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন। তাঁর ভাষায়, “অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে, কেউ কেউ আবার গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।” এই মন্তব্যের পর […]
রাজবাড়ীতে সমপদ এনজিওর উদ্যোগে গাভী পালনে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশিক হাসান সীমান্ত রাজবাড়ী: রাজবাড়ীতে হতদরিদ্র পরিবারের মধ্যে বিণামূল্যে গাভী বিতরণ উপলক্ষে সুবিধাভোগীদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করেছে সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) নামে একটি এনজিও। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে রাজবাড়ী জেলা শহরের ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকার শাপলা কিন্ডার গার্টেনে এ আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা […]
কালুখালীতে টাইফয়েড টিকার রেজিষ্টেশন অগ্রগতি পরিদর্শনে সিভিল সার্জন

আদম আলী রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার কালুখালীতে টাইফয়েড টিকার রেজিষ্ট্রেশনের অগ্রগতি পরিদর্শনে আসেন সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ। আগামী ১২ অক্টোবর থেকে কালুখালীতে ৯ মাস বয়সী শিশু থেকে ১৫ বছর বয়সীদের মাঝে এই টাইফয়েড টিকা প্রদান করা হবে। কালুখালীতে এই টিকার লক্ষ্য মাত্রা ৪৫ হাজার। বৃহস্পতিবার সকাল ১০ টায় কালুখালীর রতনদিয়া সরকারী প্রার্থমিক বিদ্যালয়ে […]
রাশিয়া থেকে আর ফিরলেন না নজরুল: চার কন্যাকে রেখে স্তব্ধ এক পরিবার

দীর্ঘ সাত মাস অপেক্ষা ও অনিশ্চয়তার পর অবশেষে নিশ্চিত হলো নজরুল ইসলামের মৃত্যুসংবাদ। বুধবার (৮ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার পরিবারকে ফোনে জানানো হয়—তিনি আর বেঁচে নেই। রাজবাড়ীর চরপাড়া গ্রামের মৃত হাতেম আলী ফকিরের ছেলে নজরুল ইসলাম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার বড় মেয়ে এ বছর রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে, […]
আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বৃষ্টি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়। আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট […]