কালুখালী টাইমস

রাজবাড়ীতে সমপদ এনজিওর উদ্যোগে গাভী পালনে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশিক হাসান সীমান্ত রাজবাড়ী: রাজবাড়ীতে হতদরিদ্র পরিবারের মধ্যে বিণামূল্যে গাভী বিতরণ উপলক্ষে সুবিধাভোগীদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করেছে সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) নামে একটি এনজিও। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে রাজবাড়ী জেলা শহরের ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকার শাপলা কিন্ডার গার্টেনে এ আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক, কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. কুদরত আলী, বেথুলিয়া বিএস কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক (বিজ্ঞান) ও সাংবাদিক এজাজ আহম্মেদ, বরাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নার্গিস বেগম প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন জেলা সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) এনজিও’র নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন সরদার।

এসময় সুবিধাভোগী পরিবারগুলোর মোট ৮ জন সদস্যকে (স্বামী-স্ত্রী) গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও