কালুখালী টাইমস

নির্বাচনের আগেই ‘সেফ এক্সিট’ নিয়ে তোলপাড় রাজনীতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ‘সেফ এক্সিট’ ইস্যু। নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন, অন্তর্বর্তী সরকারের বেশ কিছু উপদেষ্টা নাকি নিজেদের জন্য নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন। তাঁর ভাষায়, “অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে, কেউ কেউ আবার গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”

এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নাহিদ ইসলামের বক্তব্যের পর এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠক সারজিস আলম বলেন, “কিছু উপদেষ্টা দায়িত্ব এড়িয়ে নির্বাচনের মধ্য দিয়ে সেফ এক্সিট নিতে চাইছেন। পৃথিবীতে সেফ এক্সিট বলতে একটাই জায়গা—মৃত্যু।”

বিএনপির সহ–আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা মন্তব্য করেন, “উপদেষ্টাদের অনেকেই ডুয়েল সিটিজেনশিপধারী। তাই সেফ এক্সিট নিতে তাঁদের খুব কষ্ট হবে না।”

রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, “সেফ এক্সিট নতুন কিছু নয়। ২০০৭ সালেও তত্ত্বাবধায়ক সরকারের কয়েকজন এমনভাবে দেশ ছাড়েন। এখন আবার একই আলোচনার পুনরাবৃত্তি হচ্ছে।”

অন্যদিকে অন্তর্বর্তী সরকারের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, “উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। এই সরকার একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে।”

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “যারা অন্য দেশের নাগরিকত্ব নিয়ে বিদেশে পালাতে চায়, তারাই এখন সেফ এক্সিটের কথা বলছে। আমরা এই দেশের মানুষ, এখানেই জন্ম-মৃত্যু হবে ইনশাআল্লাহ।”

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে কারা সেফ এক্সিট নিতে চায়। আমি কোথাও পালাব না, দেশেই থাকব।”

এমন নানা বক্তব্যে ‘সেফ এক্সিট’ এখন রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)