কালুখালী টাইমস

পাংশায় প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় দিনে-দুপুরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের জাগির মালঞ্চি গ্রামে সৌদি আরব প্রবাসী আব্দুর রাজ্জাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলায় অভিযুক্ত একই গ্রামের আজগর মন্ডলের ছেলে সোহেল মন্ডল। সোহেল নিজেও সৌদি ফেরত প্রবাসী এবং সম্প্রতি সৌদি আরবে জেল খেটে দেশে ফিরে এসেছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।

এ সময় আব্দুর রাজ্জাকের স্ত্রী আম্বিয়া খাতুন বলেন, “আমার স্বামী বিদেশে থাকে। শ্বশুর-শাশুড়িকে নিয়ে আমি একাই বাড়িতে থাকি। শুক্রবার সকালে সোহেল হঠাৎ এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ৫ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে মারধর ও হত্যার হুমকি দেয়। আজ (শনিবার) দুপুরে অতর্কিত এসে কুড়াল দিয়ে বারান্দার গ্রীলসহ ঘরের আসবাবপত্র ভেঙে ফেলে। ঘরে থাকা প্রায় ১৫-১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লক্ষ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় বিছানায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নিভিয়ে ফেলে।”

প্রবাসী রাজ্জাকের ভাইয়ের স্ত্রী জানান, “সোহেল গতকাল এসে হুমকি দিয়ে গেছে। আজ কুড়াল নিয়ে এসে বাড়ি-ঘর ভাঙচুর করেছে। আমি দ্রুত ঘরের ভেতরে গিয়ে কয়েকজনকে ফোন দিই। তারা আসতে আসতে ঘরের সব আসবাবপত্র ভেঙে লুটপাট করে নিয়ে যায়। আরও বলে গেছে এ ঘটনায় কেউ যদি মামলা করে তাকেও খুন করে ফেলবো।

অভিযুক্ত সোহেলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ভাই শামীম মন্ডল বলেন, “আমি এখনই বাড়িতে এসে বিষয়টি শুনেছি। আমার ভাই বাড়িতে নেই, আমি কিছু জানি না।”

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে দিনের বেলায় এমন হামলার ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

কালুখালীতে পিকআপের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে, বৃদ্ধ গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

You cannot copy content of this page