কালুখালী টাইমস

কালুখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি নেতা হারুণ অর রশীদ

বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। দেশের মা মাটি ও মানুষের দল। এই দল থেকে মনোনয়নের দৌড়ে অনেক প্রার্থী থাকবে। অনেকে মনোনয়ন চাইবে। সকলেই মনোনয়ন পাবার যোগ্য। তাদের মধ্য থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যাকে সবচেয়ে বেশি যোগ্য মনে করে প্রার্থী ঘোষণা করবেন আমরা সকলে মিলেমিশে তাকে বিজয়ী করতে কাজ করে যাবো। আমরা রাজবাড়ীতে বিএনপির কোনো  গ্রুপিং চাই না। আমরা সকলেই ধানের শীষের লোক। রবিবার (১২ অক্টোবর) বেলা ১২ টায় কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথাগুলো বলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুণ অর রশীদ। কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান এর সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান খান, সাধারণ সম্পাদক এ্যাডঃ রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, শাহজালাল মিয়া, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মাষ্টার, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনিরুল ইসলাম মুন্নু, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান টিটো, যুবদলনেতা রাসেল খান, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য্য সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও কালুখালী উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও