কালুখালী টাইমস

কালুখালীতে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন

আশিক হাসান সীমান্তঃ কালুখালীতে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২) অক্টোবর সকাল ১০:৩০ মিনিটে রতনদিয়া সরকারী প্রার্থমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের এই টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হয়।

টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন। এসময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার,গাইনী কন্সাল্টেন্ট ডাঃ নাহিদা ইয়াসমিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রোকসানা খাতুন,মেডিকেল অফিসার ডাঃ অনিক কুমার দাস, ডাঃ প্রয়াস দত্ত,সিনিয়ার স্ট্যাফ নার্স শামছুন্নাহার, এমটি ইপি আই, হেলথ ইন্সপেক্টর, এসিস্টেন্ট হেলথ ইন্সপেক্টর। ভ্যাক্সিনেটর হিসেবে ছিলেনঃ রতনদিয়া-৩ এর স্বাস্থ্য সহকারী তানিয়া। স্যানেটারি  ইনেসফেক্টর তোবারক দেওয়ান সহ ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক সহ অন্যান্যরা।

সারাদেশে একযোগে শুরু হয় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। তারই অংশ হিসেবে কালুখালী উপজেলার চারটি  ইউনিয়নের মোট ১২ টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

১২ ই অক্টোবর বোয়ালিয়া, মৃগী, মদাপুর, রতনদিয়া এই চারটি ইউনিয়নের মোট ১২ টি ভিন্ন ভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২২০০ শিক্ষার্থী একসাথে  টিকা পাবে।
বোয়ালিয়া ইউনিয়নের ধামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়, হামরাট প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৃগী ইউনিয়নের আখরজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বথুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মদাপুর ইউনিয়নের সূর্য দিয়া উচ্চ বিদ্যালয়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রতনদিয়া ইউনিয়নের বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রতনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গঙ্গানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী টিকা কার্যক্রম চলবে।

কালুখালীতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের মোট ৪৫ হাজার শিশু ও কিশোরকে এই টাইফয়েড টিকা প্রদান করা হবে

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও