কালুখালী টাইমস

রাজবাড়ীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ দিবস পালিত হয়েছে

রাজবাড়ীতে ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ’ স্লোগানে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালী ও মহড়া অনু্‌ষ্ঠিত হয়েছে৷ সোমবার (১৩ অক্টোবর) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

শুরুতেই দিবসটি উদযাপন উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন, সদর পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ, রাজবাড়ী রেডক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার (ইউএলও) শিকদার নাজির প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যে কোন ধরণের দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে হলে প্রাথমিক করণীয় সম্পর্কে ধারণা থাকতে হবে। দুর্ঘটনা এড়াতে সাধারণ নাগরিককে সচেতন হতে হবে। স্কুল পর্যায়ে অগ্নিকান্ড নির্বাপন পদ্বতি সম্পর্কে শিক্ষাথীদেরকে প্রশিক্ষণ দিতে হবে। নিজেকে সচেতন হতে হবে ও অন্যকে সচেতন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।

আলোচনা সভা শেষে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে প্রাথমিক পর্যায়ে অগ্নিকান্ড নির্বাপন পদ্বতি সম্পর্কে মহড়া প্রদর্শন করা হয়। মোহরা প্রদর্শন করে রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এইটি চৌকস দল। এসময় এতে রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য ও রোবার স্কাউটের সদস্যরা অংশগ্রহণ করেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও