Skip to main content

কালুখালী টাইমস

পাংশায় সাবেক এমপি নাসিরুল হক সাবু’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

এস. কে. পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু’র পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে পাংশা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন পৌর শহরের থানা মোড়স্থ উপজেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করেন।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মো. হারুন-অর রশীদ, উপজেলা বিএনপি’র সভাপতি মো. চাঁদ আলী খান, সিনিয়র সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান ও মো. শরিফ-উল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল ও মো. রেজাউল করিম রিংকু।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সরিষা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. রেজাউল করিম (হুমায়ুন), বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. লিয়াকত আলী খান, মাছপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. জমির উদ্দিন আহমেদ, পাট্টা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আরিফুল ইসলামসহ অন্যান্য ইউনিয়ন বিএনপি’র সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু’র দ্রুত আরোগ্য কামনা করে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর