কালুখালী টাইমস

নোয়াখালীতে বন্ধুত্বের দারুণ দৃষ্টান্ত: বন্ধু না আসা পর্যন্ত কবুল বললেন না বর

বিয়েবাড়িতে সাজ সাজ রব, অতিথিদের কোলাহল আর উৎসবমুখর পরিবেশ—সবই প্রস্তুত ছিল এক সুন্দর মিলনের মুহূর্তের জন্য। কিন্তু হঠাৎ করেই আটকে গেল আকদ অনুষ্ঠান! কারণ একটাই—বর তার প্রিয় বন্ধুকে ছাড়া ‘কবুল’ বলবেন না।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে। বন্ধুত্বের এমন নিদর্শন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, হাতিয়ার মাইজচরা গ্রামের করিম বেপারির ছেলে আরমান হোসেনের সঙ্গে ক্ষিরোদিয়া গ্রামের এক তরুণীর বিয়ের আয়োজন করা হয়। কিন্তু রওনা হওয়ার আগে গাড়িতে বসা নিয়ে ছোট্ট এক বিষয় নিয়ে আরমানের ঘনিষ্ঠ বন্ধু রিয়াজের সঙ্গে মনোমালিন্য হয়। অভিমানে রিয়াজ বিয়েতে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

কনের বাড়িতে পৌঁছে বন্ধু রিয়াজকে না দেখে আরমান গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান। পরিবারের সদস্য ও অতিথিদের শত অনুরোধেও তিনি রাজি হননি। তার একটাই জেদ—

“রিয়াজ না এলে আমি কবুল বলব না।”

দুই ঘণ্টা ধরে এমন অচলাবস্থা চলার পর বরপক্ষের লোকজন রিয়াজকে বুঝিয়ে নিয়ে আসেন। বন্ধুকে দেখামাত্রই আরমানের মুখে ফুটে ওঠে হাসি, আর তখনই তিনি খুশিমনে ‘কবুল’ বলেন।

অতিথি আব্দুল মান্নান রানা বলেন,

“এমন বিয়ে জীবনে দেখিনি! বন্ধুর জন্য বর কবুল দিচ্ছে না—এটা সত্যিই বিরল ঘটনা।”

তবে কনেপক্ষের কেউ কেউ জানান, দুই ঘণ্টা বিলম্বে কিছু অতিথি বিরক্ত হয়ে চলে যান।

বর আরমান হোসেন বলেন,

“রিয়াজ আমার ছোটবেলার বন্ধু। জীবনের সবচেয়ে আনন্দের দিনে তাকে পাশে না পেলে বিয়ে অসম্পূর্ণ মনে হতো।”

বন্ধুত্বের এমন দৃষ্টান্ত আজকের সময়েও যে টিকে আছে—নোয়াখালীর এই ঘটনাই তার প্রমাণ।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও