কালুখালী টাইমস

পাংশায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করলেন সিভিল সার্জন

এস.কে. পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম, স্বাস্থ্যসেবার মান ও পরিবেশ পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ।
বুধবার (১৫ অক্টোবর) সকালে তিনি পাংশা পৌর শহরে অবস্থিত কয়েকটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন ও সিভিল সার্জন কার্যালয়ের সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।

পরিদর্শনকালে শিল্পকলা মোড়ে অবস্থিত দিশা মেডিকেয়ার পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্লিনিকটির পরিবেশ ও স্বাস্থ্যসেবার মান দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি বলেন, “ আমরা নিয়মিতভাবে এসব প্রতিষ্ঠানের সেবার মান ও কার্যক্রম পর্যবেক্ষণ করছি। জেলার সকল উপজেলাতেই নিয়মিত পরিদর্শন কার্যক্রম চলছে। আমরা এই ক্লিনিকে এসে দেখলাম তাদের কাগজপত্র ঠিক আছে। যেসকল জায়গায় সমস্যা পেয়েছি তা সংশোধনের জন্য বলেছি। এখানে তারা সকল নিয়ম-কানুন মেনেই ক্লিনিক পরিচালনা করছেন।”

পরিদর্শনের সময় তিনি ক্লিনিক বা হাসপাতালের পরিবেশ, চিকিৎসা সরঞ্জাম, জরুরি সেবা ও ওয়ার্ডের অবস্থাসহ সার্বিক স্বাস্থ্যসেবার মান যাচাই করেন।
ক্লিনিকটি ঘুরে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সরকারি নিয়ম ও আইন যথাযথভাবে পালিত হচ্ছে কিনা, তা নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

ক্লিনিকের জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, ওয়ার্ডসহ সকল সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন। চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের সঙ্গে আলোচনা করেন এবং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। ভর্তিকৃত রোগীদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসার খোঁজ খবর নেন। কোনো গাফিলতি বা অনিয়ম থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

সিভিল সার্জন আরও জানান, স্বাস্থ্যসেবার মান ধরে রাখতে নিয়মিত পরিদর্শন অব্যাহত থাকবে। প্রয়োজন হলে অনিয়ম পাওয়া ক্লিনিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)