কালুখালী টাইমস

শান্তিরক্ষা মিশন থেকে ফিরছেন ১৮০ বাংলাদেশি পুলিশ সদস্য প্রত্যাহার — বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কনটিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

১৯৮৯ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই ধারায় বাংলাদেশ পুলিশের উপস্থিতিও ছিল গৌরবের অংশ। কিন্তু এবার সেই ইতিহাসে যোগ হলো হতাশার এক অধ্যায়—কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কনটিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের নথি অনুযায়ী, বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কনটিনজেন্ট ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে ক্যামেরুন, সেনেগাল ও মিশরের মতো দেশগুলোর ক্ষেত্রে কেবল আংশিকভাবে সদস্য সংখ্যা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাংলাদেশি পুলিশের মতে, এই সিদ্ধান্ত দেশের জন্য এক প্রকার ‘কূটনৈতিক ব্যর্থতা’ এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা অঙ্গনে একটি ‘বড় ধাক্কা’।

এই কনটিনজেন্টের মোট সদস্য সংখ্যা ১৮০, যার মধ্যে ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন।
মাত্র দুই মাস আগেই এই ইউনিটের অংশ হিসেবে জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে বড় নারী পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছিল—যা এখন প্রত্যাহার করা হচ্ছে।

বাংলাদেশ পুলিশের একাধিক কর্মকর্তা মনে করছেন, এই সিদ্ধান্ত শুধু কর্মরত সদস্যদের হতাশই করবে না, বরং জাতিসংঘে বাংলাদেশের অবস্থানকেও প্রশ্নের মুখে ফেলবে।

জাতিসংঘের চলমান পরিকল্পনায় দেখা গেছে—কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং দক্ষিণ সুদানসহ বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো ও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়েছে।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত। এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য যেমন গৌরবের, তেমনি এটি বৈদেশিক মুদ্রা ও কূটনৈতিক সম্পর্কের জন্যও একটি শক্তিশালী মাধ্যম।
তবে এবার সেই অবস্থানেই পড়ল প্রশ্নচিহ্ন।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)