কালুখালী টাইমস

রাজবাড়ীর চার কলেজে এইচএসসিতে কেউই পাস করেনি

রাজবাড়ী, ১৬ অক্টোবর — রাজবাড়ী জেলার চারটি কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষ ও শিক্ষকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজবাড়ী সদরের বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাহিদুল আকরাম বলেন, “আমাদের কলেজের ৮ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিল। সবাই অনিয়মিত পরীক্ষার্থী ছিল এবং দুর্ভাগ্যবশত সবাই ফেল করেছে।”

কালুখালী উপজেলার নূর নেছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমন জানান, “আমাদের কলেজ থেকে ১৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ১৪ জন নিয়মিত ও ১ জন অনিয়মিত পরীক্ষার্থী ছিল। কেউই পাস করতে পারেনি।”

গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের শিক্ষক সালাউদ্দিন মাহমুদ রেজা বলেন, “এ বছর আমাদের কলেজ থেকে ৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল, কিন্তু কেউই উত্তীর্ণ হতে পারেনি।”

অন্যদিকে, আব্দুল হামিদ মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার বলেন, “আমাদের কলেজ থেকে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, সবাই অকৃতকার্য হয়েছে।”

শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি, অধ্যয়নের প্রতি অনীহা এবং পরীক্ষার প্রস্তুতির অভাবই এ ব্যর্থতার প্রধান কারণ।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও